ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইলে জুয়া খেলার সময় ৯ জুয়ারি আটক

ads

টাঙ্গাইলের কালিহাতীতে ৯ জুয়ারিকে আটক করেছে র‌্যাব—১২ সদস্যরা। শনিবার বিকেলে উপজেলার এলেঙ্গা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কালিহাতীর সহদেবপুর গ্রামের আবু সাইদের ছেলে আতিকুর রহমান (৩২), মধুপুর উপজেলার গাংগাড় গ্রামের মকবুল হোসেনের ছেলে হেলাল উদ্দিন (৪০), কালিহাতীর মশাজাংগ গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জুয়েল রানা (৩৫), বানিয়াবাড়ী গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে খালেক মিয়া (৪০), আরশী আলীর ছেলে আয়নাল হক (৩৬), এলেঙ্গা এলাকার সাহেদ আলীর ছেলে ছানোয়ার হোসেন (৪০), সদর উপজেলার ভাটচান্দা গ্রামের মৃত তরব আলীর ছেলে মিজান আলী (৫০), এলেঙ্গা এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে সিদ্দিকুর রহমান (৪০), মুলীয়া গ্রামের মৃত বুজ্জত আলীর ছেলে মো. লুৎফর রহমান (৩৮)।


র‌্যাব—১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার এরশাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে মামলা দায়ের করে কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page